শুক্রবার , ৬ জুন ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় বিএনপির অসন্তোষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি “জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি।”

শুক্রবার রাতে গণমাধ্যমকে তিনি জানান, “প্রধান উপদেষ্টার ভাষণে আমরা জাতির প্রত্যাশা অনুযায়ী কিছু দেখতে পাইনি। এই মুহূর্তে রাত ৯টায় আমাদের স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক শুরু হতে যাচ্ছে। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব।”

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।”

বিএনপিসহ বেশ কয়েকটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয় বলে মত দিয়েছে, তবে তারা সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষেও।

অন্যদিকে, মুহাম্মদ ইউনূস এর আগে বলে আসছিলেন যে, নির্বাচন কবে হবে তা নির্ভর করবে সংস্কারের পরিমাণের ওপর। তার কথায়, গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সেরে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, আর বেশি সংস্কার করলে আগামী বছরের জুনের মধ্যে ভোট করা যাবে, তবে নির্বাচন জুনের পরে যাবে না। এর মধ্যে শুক্রবারের ভাষণে তিনি এপ্রিলের প্রথমার্ধে ভোটের প্রতিশ্রুতি দিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্র ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

সরকারের অনুমোদন সাপেক্ষেই চূড়ান্ত হবে আরপিও সংস্কার

২০২৬ হজের জন্য তিন সরকারি প্যাকেজ ঘোষণা

যুক্তরাষ্ট্র প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে পুণ্যার্থী ও যাত্রী

২০ জানুয়ারি থেকে ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহ করবে ইসি

ইউএই উপকূলে ট্যাংকারে হামলা, হরমুজে জাহাজ সহায়তায় যুক্তরাষ্ট্র

নির্বাচনের তারিখ ঘোষণা করলেই সংকট কাটবে, দাবি বিএনপির