শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘চিকেনস নেক’ শিলিগুড়ি করিডোরে রাফাল জেট মোতায়েন করল ভারত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

Spread the love

ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরে দেশটির প্রতিরক্ষা বাহিনী অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল ফাইটার জেট এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানের সীমান্তবর্তী এই অঞ্চলটি ‘চিকেনস নেক’ নামে পরিচিত। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা হ্রাস পেলেও ভারত এখন চীন এবং বাংলাদেশের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি ভারত-ভুটান সীমান্তে চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ভারতের প্রতিকূলে যাওয়ায় দিল্লি সতর্কতামূলক অবস্থান নিয়েছে।

জি নিউজের দাবি অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে, যা ভারতের জন্য ভূ-রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। ভারত পূর্বাঞ্চলীয় এলাকায় ১০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ড্রোনও মোতায়েন করেছে। শিলিগুড়ি করিডোরে এই সামরিক অবস্থানকে ভারত শুধু শক্তি প্রদর্শন হিসেবেই নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখছে যে, উত্তর (চীন) বা পূর্বে (বাংলাদেশ) যেকোনো ধরনের পরিস্থিতি পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তুরস্ক লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিল ন্যাটো

নির্বাচনের তফসিল: বুধ/বৃহস্পতিবার

বিএনপি-জামায়াতের ব্যয়সীমা সাড়ে চার কোটি, এনসিপির ৭৫ লাখ টাকা

যশোর সফরে প্রধানমন্ত্রী: উদ্বোধন করবেন খাল পুনঃখনন প্রকল্প

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলো

২০ জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬.৯ ডিগ্রি

তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহীরা

জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

‘চুক্তি না হলে বোমা হামলা আরও ভয়াবহ হবে’ : ট্রাম্পের চরম হুঁশিয়ারি