শুক্রবার , ২৭ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৫ ৩:০৭ পূর্বাহ্ণ

Spread the love

তিনটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা – আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) – অর্থ পাওয়ায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার মজুদের এই অঙ্ক গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের জুনে রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইএমএফের দুই কিস্তি ১৩০ কোটি ডলার, এডিবির ৯০ কোটি ডলারসহ জাইকার ঋণ সহায়তার অর্থ রিজার্ভে যুক্ত হয়েছে, যার ফলে মোট রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। তবে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টাইগারদের দুর্দান্ত বোলিং, ১০৩ রানে অলআউট ডাচরা

চীনা বিনিয়োগের জোয়ার: তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নীত করা হচ্ছে: মন্ত্রী

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

রোববার থেকে দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দীপু দাসের পরিবার একা নয়, সরকার পাশে আছে: শিক্ষা উপদেষ্টা

টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের আদালতের

অবশেষে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে ইরান ফুটবল দলের

শিশুদের নিয়মিত টিকাদানে ঘাটতিই হামের কারণ: স্বাস্থ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে