শুক্রবার , ২৩ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, বিকেলের মধ্যে (১৬ ঘণ্টার মধ্যে) একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন।

আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন লিখেছেন, “শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।”

তিনি আরও লেখেন, “দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে একটি জোনভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়)! একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণ পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।

এর আগে গত বৃহস্পতিবার আদালত রায় দেন যে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করার মাধ্যমে তাকে মেয়রের শপথ পড়ানোর জটিলতা নিরসন হয়েছে। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রিট খারিজের ৭ পৃষ্ঠার আদেশ প্রকাশিত হয়।

এই রায় প্রকাশের আগে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে নগর ভবন ঘেরাও করে ইশরাককে মেয়র করার দাবিতে তার সমর্থকরা আন্দোলন করে আসছিলেন। রায় প্রকাশের পর তার সমর্থকরা সন্তুষ্টি প্রকাশ করে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আপাতত সড়কে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বায়ু দূষণে বাংলাদেশিদের আয়ু কমছে সাড়ে পাঁচ বছর

যুক্তরাষ্ট্রে বিমানের যান্ত্রিক ত্রুটি: ক্রুসহ ১৬৬ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা

ভোটকেন্দ্রের আশপাশে ৪০০ গজে কোনো ক্যাম্প বসানো যাবে না

দিল্লিতে বড় নাশকতার ছক: রাজধানীজুড়ে হাই অ্যালার্ট জারি

বিসিএস ভাইভা নম্বর ২০০-তে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা নেই সরকারের

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে পারবেন ট্রাম্প?

আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বাস করে”শাহজাহান চৌধুরী

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর পুনর্বহাল হবে: তারেক রহমান

অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করে না: প্রধান উপদেষ্টা