বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

মানিকগঞ্জে হত্যা ও নাশকতার দুটি মামলায় সাবেক সাংসদ মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পৃথক দুই মামলায় হরিরামপুর ও সিংগাইর উপজেলার আদালতে শুনানি শেষে বিচারকেরা এ রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের ওসি আবুল খায়ের।

ওসি জানান, সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। বেলা ১১টার দিকে হরিরামপুরের নাশকতার মামলায় মানিকগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক আইভি আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সিংগাইরের একটি হত্যা মামলায় মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আব্দুন নূরের আদালত আরও চার দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড শুনানি শেষে মমতাজ বেগমকে প্রিজন ভ্যানে তোলার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত বিএনপি সমর্থিত আইনজীবী ও নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং ক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ও জুতা ছুড়ে মারেন।

২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন। ঘটনার এক দশক পর, ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

এ ছাড়া হরিরামপুরে সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগে ২০২৪ সালের ২৯ অক্টোবর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আরেকটি মামলা করেন।

এর আগে, ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে পুনরায় নৌকা প্রতীকে সংসদে নির্বাচিত হলেও দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র এক আওয়ামী লীগ নেতার কাছে পরাজিত হন। গত বছরের আগস্টে আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলায়ও তার নাম আসামির তালিকায় রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক দিবসে আমেরিকাজুড়ে বিক্ষোভ

ইচ্ছাকৃত ঋণখেলাপির পেটে ২৯ হাজার কোটি টাকা

যেন-তেন নির্বাচন চায় না জাতি: জামায়াত আমির

নির্বাচন উপলক্ষে টানা ৪ দিনের ছুটি: ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

পুতিনকে ট্রাম্প: পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন

আজই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

ধর্মীয় বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সালাহউদ্দিন আহমদের হুঁশিয়ারি

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশি হাজিদের সংখ্যা নির্ধারিত

পুলিশ পরিচয়ে প্রতারণা: সর্বসাধারণকে সতর্ক করল পুলিশ সদর দপ্তর

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?