ইরাকের জুবাইর তেলক্ষেত্রে একটি তেল পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দু’জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, ওয়েল্ডিং কাজ চলাকালে পাইপলাইনটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, যা মৃতের সংখ্যা বাড়াতে পারে।
অগ্নিকাণ্ডের শিকার পাইপলাইনটি জুবাইর ক্ষেত্র থেকে নিকটবর্তী স্টোরেজ ট্যাংকে ক্রুড তেল পরিবহন করত।
তেলক্ষেত্রের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ড তেল উৎপাদন বা সরবরাহে প্রভাব ফেলেনি, বর্তমানে উৎপাদন বজায় রয়েছে ৪ লাখ ব্যারেল প্রতিদিন হারে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে লোডিং কার্যক্রম আংশিকভাবে বন্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সূত্র: আল আরাবিয়া, রয়টার্স, আল-জাজিরা



















