সোমবার , ৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রী দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন : বস্ত্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ২ অক্টোবর চণ্ডিবের গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় ১৩টি পরিবারের বাড়িঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু সহায়তা নিয়ে এসেছেন তিনি। তবে এই সহায়তা দিয়ে ক্ষয়ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আরও সহযোগিতা করা হবে।

মো. শরীফুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে ত্রাণ মন্ত্রণালয়কে অবহিত করা হবে। ত্রাণ মন্ত্রণালয় অথবা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তার মাধ্যমে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জাতীয়তাবাদী দল জনগণের দল এবং এই সরকার জনগণের সরকার। তাই সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।

পরে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি চাল, নগদ ৩৬ হাজার টাকা, দুই বান টিন এবং ১০ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম মামুনুর রশীদ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, মো. নুরুজ্জামান এবং ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় চণ্ডিবের জেলেপাড়ার নিম্নআয়ের এলাকার উন্নয়নকাজের উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন নবম দিনে

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন নবম দিনে

ভেনিস চলচ্চিত্র উৎসবে হেনস্তার অভিযোগ বাঁধনের

ইসলামী বিশ্ব গুরুতর সংকটে, মক্কা প্রতিরক্ষা চুক্তি গুরুত্বপূর্ণ বার্তা: এরদোয়ান

নাগেশ্বরীতে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ তিনজন নিহত

ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো, দাবি ট্রাম্পের

বেকারত্ব ভয়ঙ্কর নয়, তবে চ্যালেঞ্জ বড়: অর্থ উপদেষ্টা

বিশ্বের অর্ধশতাধিক দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পরিকল্পনা

রমজান কল্যাণভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়: প্রধান উপদেষ্টা

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: বিএনপি মহাসচিব

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়া বাসটি উদ্ধার,