রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে: প্রিন্স

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

Spread the love

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে আস্তাকুঁড়ে চলে গেছে। বিএনপি জনগণের দল, বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, জনগণের হৃদয়ের মনিকোঠায়।

আজ রবিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও হাই স্কুল মাঠে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান তালুকদার খোকন, ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলার মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক মঈনউদ্দীন বাবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন। এ অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলার বিলডোরা, শাকুয়াই, স্বদেশী ও আমতৈল ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, কেউ যদি মনে করে ফুঁ দিলেই বিএনপি উড়ে যাবে, বোকার স্বর্গে বাস করছেন তারা। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসেনি। দেশ ও জনগণের প্রয়োজনে দমন-নিপীড়ন মোকাবেলা করে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। আওয়ামী লীগের মতো এখন কোনও কোনও রাজনৈতিক দল এবং মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মনে হয় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার তাদের ফ্যাশানে পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণ মনে করছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের উদ্যোগ, সংস্কার ও নির্বাচন প্রলম্বিত করা, নন ইস্যুকে ইস্যু বানিয়ে অহেতুক অস্থিরতা, বিভেদ ও অনৈক্য সৃষ্টি করা একই সুত্রে গাঁথা। এসব করে ষড়যন্ত্রকারী, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী, আধিপত্যবাদী শক্তি লাভবান হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিফ প্রসিকিউটর: পলাতক আসামিদের দেশে ফিরানো প্রক্রিয়া তৎপর

নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে

বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ: ফখরুল

সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

ফজরের নামাজের পর সড়ক পরিষ্কারে বিরোধীদলীয় নেতা

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মপরিকল্পনা আছে: মাহদী আমিন

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে চায় সাবেক আইজিপি

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী আটক