মঙ্গলবার , ১২ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

 ৫ উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ

Spread the love

ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তিদের হারানোর কীর্তি থাকলেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জয় ছিল অধরা। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানকে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে দিয়েছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামরা।

শেষ বিকেলে বল হাতে তাণ্ডব চালিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট (ফাইফার) নিয়ে তিনি ধসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। রানার গতির সাথে তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিং ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। পাকিস্তানের পক্ষে আব্দুল্লাহ ফজল সর্বোচ্চ ৬৬ রান করলেও অন্য ব্যাটাররা থিতু হতে পারেননি। তাসকিন শুরুতে ইমাম-উল হককে ফিরিয়ে শুভসূচনা করেন এবং পরে সালমান আগার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন।

এর আগে ম্যাচের পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৭ ও মুমিনুল হকের ৫৬ রানের ওপর ভর করে লড়াইয়ের পুঁজি পায় টাইগাররা। মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ ও লিটন দাসরা ছোট ছোট অবদান রাখলে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত নাহিদ রানার আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে। এই জয়ের ফলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল লাল-সবুজের প্রতিনিধিরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাহী আদেশে ঈদের ছুটি বর্ধিত: ১৭ থেকে ২৩ মার্চ সরকারি ছুটি

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক

জামিন পেলেন কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুল

মিরসরাই শিল্পাঞ্চলে তুরস্কের সানকোর ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের বড় পরিকল্পনা

আগামী তিন মাসের মধ্যে ডিজিটাল হেলথ কার্ড বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী

লিবিয়ার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

তিশার অভিনয় করার গুঞ্জনের জবাব দেন নির্মাতা রায়হান রাফী

মার্কিন ট্রেজারিকে টপকে বিশ্বের প্রধান রিজার্ভ সম্পদ এখন স্বর্ণ

মিয়ানমারে বিমান থেকে বোমা ও দফায় দফায় বিস্ফোরণ: কেঁপে উঠছে কক্সবাজার সীমান্ত, বিজিবি সতর্ক