শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘সেভেন সিস্টার্সকে রক্ষা করতে ভারত মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

Spread the love

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কীভাবে নিজের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার অন্তর্নিহিত ইচ্ছার বহিঃপ্রকাশ ১৯৭১ সালে ভারত করেছিল। শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজের সেভেন সিস্টার্সকে সেভ করার জন্য ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।’ 

তিনি বলেন, ‘আমরা যে যার জায়গা থেকে শিক্ষাবিদ, সিভিল সোসাইটির অংশ, রাজনীতিবিদ ও ধর্মীয় যারা আছেন, আমরা একাত্তর ও তার পরবর্তী সময় ভারতের যে ভূমিকা সেসবের মধ্যে কোনগুলো ভারতের এবং কোনগুলো আমাদের স্বার্থে ছিল এগুলো যাতে আমরা আমাদের লেখা, কথা ও চিন্তায় তুলে ধরি।’

রোববার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি সব কথা বলেন।

‘ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখা।

সারজিস আলম বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে। নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে। শুধু নিজেদের ক্ষমতাকে নিরাপদ করার জন্য। তাদের কাছে দেশ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্য বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, যার একটি প্রমাণ খুনি শেখ হাসিনা তার একটি অডিও রেকর্ডে নিজেই দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে যেহেতু ২২৭টি খুনের মামলা করা হয়েছে সেহেতু ২২৭টি খুন করাই যায়। অর্থাৎ এ রক্তপিপাসু খুনির খুনের পিপাসা এখনও শেষ হয়নি।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোটার হলেন কারাবন্দি ইনু–মেনন, অনিচ্ছুক মামুন

রাশিয়ার পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে

গাজা যুদ্ধে সমাপ্তি চান ট্রাম্প

গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারে এখনো ঐকমত্য হয়নি: আলী রীয়াজ

রাজধানীতে বৃষ্টি, অফিস যাত্রীদের দুর্ভোগ

ইচ্ছাকৃত ঋণখেলাপির পেটে ২৯ হাজার কোটি টাকা

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

এরদোগানের কড়া বার্তা: ইসরায়েল ‘সন্ত্রাসী রাষ্ট্র’, সিরিয়ার অখণ্ডতা রক্ষায় তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ

পিটিয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান