শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চীনা প্রতিষ্ঠান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ২৫ টাকায় কিনবে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, আমিনবাজারের প্রকল্পে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে প্রকল্পটি উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। সে হিসাবে ২০২৮ সালের আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম তুলনামূলক বেশি হলেও প্রকল্পটির মাধ্যমে ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার বড় ধরনের সমাধান হবে বলে মনে করছে সরকার। বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশগত সুবিধা এবং কার্বন ক্রেডিটের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে সরাসরি কোনো বিনিয়োগ করতে হবে না। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাত বর্জ্য থেকে জৈব সারও তৈরি করা হবে

এ ছাড়া প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমিনবাজারের ল্যান্ডফিল ব্যবহারের জন্য সিটি করপোরেশনকে নিয়মিত মাসিক ভাড়া দেবে। ফলে বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশ সুরক্ষায় একসঙ্গে সুবিধা পাওয়ার আশা করছে সরকার।

অন্যদিকে, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকেও প্রতিদিন আরও ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চীনের ‘পাওয়ার চায়না’ নামের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ চলছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের চাপ কমবে, অন্যদিকে বর্জ্যকে সম্পদে পরিণত করে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের নতুন সুযোগ তৈরি হবে।

সর্বশেষ - অপরাধ