রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসক নিঃশর্ত ক্ষমা চাইলেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

Spread the love

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল পরিচালকের কাছে শোকজের জবাব জমা দিয়েছেন।

ধনদেব চন্দ্র বর্মণ গণমাধ্যমকে বলেন, শোকজের চিঠি পাওয়ার পর আমি জবাব দিয়েছি। ডিজি বয়স্ক মানুষ এবং আমারও বেয়াদবি হয়েছে, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।

এর আগে, শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এর আগে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করতে গিয়ে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনের সময় কক্ষের ভেতরে কেন টেবিল রাখা আছে তা জানতে চেয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

ধনদেব চন্দ্র বর্মণ ২০২৩ সালের ৮ আগস্ট থেকে ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের জুলাইয়ে তিনি আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। শনিবারের ঘটনার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং শোকজ দেওয়া হয়।

ধনদেব পূর্বে গণমাধ্যমকে বলেন, ডিজির কাছ থেকে গুরুজনের মতো আচরণ আশা করেছিলাম। সমস্যাগুলো না জেনে ভেতরে টেবিল নিয়ে কথা বলার কারণে এ ঘটনা ঘটে। তিনি আরও বলেন, তার বন্ধুরা সবাই অধ্যাপক হয়ে গেছে, কিন্তু তিনি পারেননি। তাই চাকরি থেকে সাসপেনশন হলেও খুশি হবেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান জানান, ওই চিকিৎসককে শোকজ করা হয়েছে এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান

‘জামায়াত ক্ষমতায় গেলে ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটানো হবে’

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জিডি গ্রহণ বাধ্যতামূলক ও মামলা গ্রহণে বিলম্ব না করার সুপারিশ

শাকিব খানের সঙ্গে বিয়েকে জীবনের ‘ভুল সিদ্ধান্ত’ বললেন অপু বিশ্বাস

রিহ্যাব ফেয়ারে “হোপ হোমস লিমিটেড” ক্রেতাদের পছন্দের শীর্ষে

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে শিগগির হামলার হুমকি ট্রাম্পের

এই শীতে ১০ দফা শৈত্যপ্রবাহের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

কোরবানির হাটে জাল নোট রোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা