বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাবেক এমপি শফিকুলসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ণ

Spread the love

পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সরফরাজ ইসলাম ডলার আমলি আদালতে মামলাটি করেন।

 আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম মামলাটি আমলে নিয়ে সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পেশকার মানিক সাহা।

মামলার অন্য আসামি হলো সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান (৪৬), সাবেক এসপির দেহরক্ষী মো. কোয়েল (৩২) প্রমুখ।

মামলার আরজি থেকে জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও ঠিকাদার সরফরাজ ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদি দাবি করেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম। চাঁদা দিতে অস্বীকৃতি জানান সরফরাজ ইসলাম। এর জেরে সাবেক সংসদ সদস্যের নির্দেশে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান, দেহরক্ষী কোয়েল, মনিরসহ ৫০ জন মিলে ২০১৩ সালের ১২ নভেম্বর দুপুরে হত্যার উদ্দেশে সরফরাজকে কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ভয়ে তাঁকে ভর্তি নেয়নি। পরে তিনি শহরের শাপলা ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আসামিরা প্রভাবশালীরা হওয়ায় সে সময় থানায় মামলা নেওয়া হয়নি। পরে তাঁর পক্ষে আদালতে মামলা করা সম্ভব হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য যমুনায় সিইসি

অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে চারটি অধ্যাদেশ

প্রাইভেট সেক্টরে শুক্র–শনিবার ছুটির ঘোষণা দেবে এনসিপি: পাটওয়ারী

ছাত্র-জনতাকে হত্যা করে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে: প্রিন্স

বয়স বাড়লে পুরুষদের মস্তিষ্ক দ্রুত ছোট হয়, নারীদের তুলনায় ক্ষয় কম

হাদির জানাজায় মানুষের ঢল

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’ ; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ

রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য: জিএম কাদেরের মন্তব্য

মসজিদে স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল