সোমবার , ১১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্নীতিই বড় কর্মকর্তাদের পলায়নের মূল কারণ: দুদক চেয়ারম্যান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

Spread the love

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব—অনেকে পালিয়ে গেছেন, যার মূল কারণ দুর্নীতি। এমনকি দুদকের অভ্যন্তরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও খোঁজ নেওয়া দরকার, আর চাইলে তার সম্পর্কেও তদন্ত করা যেতে পারে।

সোমবার সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে দুদক, সহযোগিতায় ছিল জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

চেয়ারম্যান বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল না হলেও তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পারস্পরিক আন্তরিকতা থাকলে দুর্নীতি হ্রাস পাবে।

তিনি গণশুনানিতে আসা অভিযোগগুলো দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে সমাবেশে ক্ষেপণাস্ত্র প্রদর্শন, উত্তেজনা বৃদ্ধি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

৪৮০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

এক বছরে ট্রেনে কাটা পড়ে ৮৫ জনের মৃত্যু

মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত হয়নি

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ শিশুর মৃত্যু: ৬৫ শতাংশই নবজাতক

অভিবাসনবিরোধী অভিযানে লস অ্যাঞ্জেলেসে চরম উত্তেজনা

গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ: ৩০ জুলাই থেকে আবেদন শুরু