শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাজারে ভরপুর মাছ দামে অস্বস্তি, স্থিতিশীল গরু-মুরগির মাংস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

Spread the love

সপ্তাহ ব্যবধানে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজারে কিছুটা অস্থিতিশীলতা দেখা দিয়েছে। নানা জাতের মাছে বাজার ভরপুর থাকলেও দাম কিছুটা বাড়তি দেখা গেছে। তবে বাড়তি দামে হলেও মাংসের তুলনায় মাছের বাজারে ভিড় করছেন ক্রেতারা। মাছ-মাংসে ক্রেতাদের অসন্তোষ থাকলেও বাড়তি দাম নিয়ে ‘শক্তিশালী’ অজুহাত আছে বিক্রেতাদের।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর রামপুরা এলাকার একাধিক বাজার ঘুরে  এমন চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে বাহারী মাছে ভরপুর থাকলেও সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা  বেড়েছে। আজকের বাজারে গোলসা মাছ ৭০০ টাকায়, গরিবের পাঙাস মাছ ২০০ থেকে ২২০ টাকা করে বিক্রি হচ্ছে । এছাড়াও দেশি কৈ ৮০০, চাষের কৈ ৩৫০ টাকা, শিং মাছ ৪০০-৪৫০ টাকা, দেশি মাগুর ৮০০, বাইম ৮০০, রুই মাছ আকৃতি ভেদে ৩০০ থেকে ৩৫০, বড় কাতল মাছ ৪৫০, ছোট কাতল ৩৫০, কার্প মাছ  ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩৬০, তেলাপিয়া ২৩০, চিংড়ি ৮০০, মলা মাছ ৩৫০ টাকা এবং শোল মাছ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০ টাকা কেজিতে।

dhakapost

এদিকে গত সপ্তাহের মতোই স্থিতিশীল অবস্থা দেখা গেছে গরু-মুরগির মাংসের বাজারে ।  দোকানগুলোতে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা। প্রতি কেজি খাসির মাংস ১০৫০ টাকা থেকে ১২০০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। এছাড়াও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা । দেশি মুরগি ৬৫০-৭০০ টাকা, সাদা লেয়ার ২৫০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকায় এবং প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

ফিলিস্তিনের পাশে বাংলাদেশের অবিচল সংহতি ঘোষণা

তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ সরিয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ

জুলাই মাস থেকে ৩৩ লাখ শিশু পাবে দুপুরের খাবার

পোশাক খাতের ৯৯ শতাংশ কারখানায় বেতন-বোনাস সম্পন্ন: বিজিএমইএ

৫ মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ইউনূসের অভিনন্দন

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে কাল ঈদ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা