রবিবার , ১৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে : ববি হাজ্জাজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় গুণগত ও দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার ময়মনসিংহের নেপ মিলনায়তনে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরাতে মিড-ডে মিল, বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও ব্যাগসহ নানামুখী সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নতুন কারিকুলামে ইংরেজি লিখিত পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে ‘স্পিকিং টেস্ট’ চালু করা হবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য ইউনিক আইডি এবং শিক্ষা কার্যক্রমকে আধুনিকায়নে একটি সমন্বিত আইটি ইকোসিস্টেম গড়ে তোলার কাজ চলমান রয়েছে। ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্থানীয় অভিভাবক ও জনসাধারণের সম্পৃক্ততার মাধ্যমে ‘নিজের প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য, যাতে বিদ্যালয়ের নিরাপত্তা ও মান নিশ্চিত করা যায়।

সর্বশেষ - অপরাধ