শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ণ

Spread the love

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। দিনটি ঘিরে তিন বাহিনী প্রধানদের সৌজন্য সাক্ষাৎ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আইএমআই মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। অনুষ্ঠানে ১০১ জনকে শুভেচ্ছা স্মারক হস্তান্তর করা হবে।

দিনের শুরুতে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়—দেশের উন্নতি, সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান এটা প্রমাণিত : স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষ জনপ্রশাসন গড়তে প্রধানমন্ত্রীর মেধাভিত্তিক জনবলের ওপর জোর

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯১২ জন

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

স্পারসো কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শন

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

জেলায় সন্ধ্যা পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা