বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মার্কিন বাজারে সৌদির বিনিয়োগ ১ ট্রিলিয়নে বাড়ানোর ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগের ইতিহাসে সবচেয়ে বড় বিস্তার।

ব্রিফিংয়ে এমবিএস বলেন,
“আমার বিশ্বাস, আজ কিংবা আগামীকাল আমরা ঘোষণা করতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি। এটি পুরোপুরি বাস্তব বিনিয়োগ হবে।”

তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাত নিয়ে দুই দেশের মধ্যে বহু চুক্তি সই হবে, যা “বৃহৎ বিনিয়োগের সুযোগ” তৈরি করবে এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারত্বকে আরও মজবুত করবে।

প্রিন্সের বক্তব্যের সময় ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন,
“মানে আপনি বলছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?”
জবাবে এমবিএস দৃঢ়ভাবে বলেন, “অবশ্যই। আজ সই হওয়া চুক্তিগুলো বিনিয়োগ বৃদ্ধির পথ তৈরি করছে।”

ট্রাম্প সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন যে এমবিএস তাঁর বন্ধু হওয়ায় এই বিনিয়োগ আরও বাড়তে পারে—“আমাকে এ বিষয়ে একটু কাজ করতে হবে,” বলে রসিকতা করেন তিনি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এক্স-এ এক পোস্টে এই বৈঠককে “সৌদি–যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন” বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দুই দেশ বেশ কিছু “ঐতিহাসিক” দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যা বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সহযোগিতা জোরদার করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ক্রেতা সংকটে রাস্তায় পড়ে আছে শত শত চামড়া, ছড়াচ্ছে দুর্গন্ধ

ডিজিটাল নকল প্রতিহত করার ঘোষণা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের

৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ

দাবানলে পুড়ে যাওয়া অস্কারটি কার?

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

যত্রতত্র পশুর হাট নয়: গাবতলীতে প্রতিমন্ত্রীর কড়া নির্দেশনা

বগুড়াবাসীর স্বপ্নপূরণ: কাল উদ্বোধন হচ্ছে সিটি করপোরেশন

বাথরুমে পালিয়েও রক্ষা হলো না ছাত্রলীগ নেতার

প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন ২৯ হাজার ছাড়িয়েছে

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার