শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর নয়াপল্টনে ‘শারমিন একাডেমি’ নামে একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে বীভৎস নির্যাতনের ঘটনায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পবিত্র কুমার ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। গত ১৮ জানুয়ারি প্রাক-প্রাথমিক শ্রেণির এক শিক্ষার্থীকে অফিস কক্ষে আটকে রেখে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পবিত্র কুমার শিশুটির গলা ও মুখ চেপে ধরছেন এবং তার হাতে একটি স্ট্যাপলার ছিল। অন্যদিকে প্রধান শিক্ষক শারমিন জাহান শিশুটিকে ধরে রেখে নির্যাতনে সহায়তা করছিলেন।

এই অমানবিক ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের করেন। ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী জানিয়েছেন, ভিডিওতে থাকা অপরাধীদের শনাক্ত করে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামি এবং শিশুটির ওপর প্রথম চড় মারা সেই প্রধান শিক্ষক শারমিন জাহান বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। ভয়াবহ এই নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ