মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জকসু নির্বাচনে ৩৪ পদে রেকর্ডভাঙা ৩১২ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের বিপুল সাড়া মিলেছে। কেন্দ্রীয় ২১ পদে ২৬৭ জন এবং হলের ১৩ পদে আরও ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিন দিনে মোট ৩৪ পদে মনোনয়নফরম নিয়েছেন ৩১২ জন প্রার্থী।

সোমবার রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান নিশ্চিত করেন যে নির্বাচনের সব কার্যক্রম এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তিনি জানান, বিভিন্ন ছাত্র সংগঠন নির্বাচন কমিশনকে সহায়তা করছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এদিন উন্মুক্ত লাইব্রেরি খোলার দাবিতে শিক্ষার্থীরা মিছিল করলেও বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।

শেষ দিনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহিদ সাজিদ ভবনের নিচে অস্থায়ী নির্বাচন অফিস ছিল প্রার্থীদের ভিড়ে জমজমাট। একদিনে ২৩৬ জন মনোনয়ন সংগ্রহ করেন। প্রথম দিনে মাত্র ৪ এবং দ্বিতীয় দিনে ২৭ জন ফরম নিলেও শেষ দিনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অধিকাংশ প্রার্থী ফরম নেন। স্বতন্ত্র প্রার্থী ছাড়াও ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের প্রার্থীরা এতে অংশ নেন।

প্রথম দুই দিন কোনো মনোনয়ন না নিলেও ছাত্রীদের আবাসিক নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে শেষ দিনে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪৫টি ফরম সংগ্রহ করা হয়। এর মধ্যে ছাত্রদল–সমর্থিত প্যানেল ১৩টি পদের জন্য ১৩টি, স্বতন্ত্র প্রার্থীরা ১৩টি এবং বামধারার ‘চিন্তক’ প্ল্যাটফর্ম ৮টি মনোনয়ন নিয়েছে।

এদিন জবি ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করে—যেখানে ভিপি পদে একে এম রাকিব, জিএস পদে খাদিজাতুল কুবরা এবং এজিএস পদে বিএম আতিকুর রহমান তানজিলকে প্রার্থী করা হয়।

অন্যদিকে ৯টি রাজনৈতিক–সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ‘মাওলানা ভাসানী ব্রিগেড’ নামে আরেকটি প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে ভিপি পদে গৌরব ভৌমিক, জিএস পদে ইভান তাহসীব ও এজিএস পদে শামসুল আলম মারুফ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জকসুতে সভাপতি ও কোষাধ্যক্ষ ছাড়া বাকি ২১ পদে এবং হল সংসদে ১৩ পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিল ১৭–১৮ নভেম্বর, বাছাই ১৯–২০ নভেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২৩ নভেম্বর, আপত্তি গ্রহণ ২৪–২৬ নভেম্বর, ডোপ টেস্ট ২৭ ও ৩০ নভেম্বর, চূড়ান্ত তালিকা ৩ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর, প্রত্যাহার তালিকা ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন : শাকিব খান।

পল্লবীতে অস্ত্রসহ তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ইরানে আবারও মার্কিন-ইসরায়েল হামলার নতুন ছক

কাজল বলেন, ‘গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি

যুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিন যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া সমঝোতা

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: মির্জা ফখরুল

৩০ আসনে ফল ‘জালিয়াতির’ অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা জামায়াতের

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নাগরিক শোকসভা আজ

১৪৪ ধারা বহাল, তবে জনজীবনে স্বস্তি ফিরছে