মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান বাংলাদেশে পৌঁছেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির প্রতিনিধিরা।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে জানান, আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছেন মুফতি ফজলুর রহমান।
এর আগে, পাকিস্তানে মুফতি ফজলুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরি। সেখানে তাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
বিস্তারিত:
ইসলামী পরিভাষায় ‘খতমে নবুওয়ত’ বলতে মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করার অর্থ বোঝায়। শব্দ দুটি আরবী থেকে এসেছে; ‘খতম’ অর্থ শেষ বা সমাপ্তি এবং ‘নবুওয়ত’ অর্থ নবীগণ বা পয়গম্বরী



















