বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিসেম্বরে তফসিল, প্রবাসীদের পোস্টাল ভোট, ড্রোনে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারাই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচনের সময় ড্রোন ব্যবহারের বিষয়ে প্রশ্নের জবাবে সানাউল্লাহ স্পষ্ট জানান, “নির্বাচনে কেউই— এমনকি গণমাধ্যমও—ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না।”

তবে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী রয়েছে।”

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। এ প্রসঙ্গে জানান, “এবার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণের অন্তত তিন সপ্তাহ আগে সংশ্লিষ্টদের কাছে ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ইসি ও পোস্ট অফিস যৌথভাবে এটি বাস্তবায়ন করবে।”

সর্বশেষ - অপরাধ