সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণ-অভ্যুত্থান মামলার রায়: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রায় ঘোষণা করবেন। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকা, রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যানচলাচল কিছু অংশে বন্ধ রাখা হয়েছে।

মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১২ মে প্রতিবেদন জমা দেয়, যা আনুষ্ঠানিকভাবে ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা, শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। ১ জুন ট্রাইব্যুনালে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে এইচএসসি পরীক্ষার্থী পাচার

নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা

মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে, রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে’ – রিজভী

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত বহু

ইউনিটেও থাকছে না ভিন্নতা, একই পোশাক পরবেন সব পুলিশ সদস্য

ট্রাম্প প্রশাসনে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধতা পেল আপিল বিভাগে

অনলাইন নিরাপত্তায় সতর্কতার আহ্বান ডিএমপি কমিশনারের

কর ফাঁকি স্বীকারে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ