বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তাই পো অগ্নিকাণ্ডে ৩৬ প্রাণহানি, নিখোঁজ ২৭৯ জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ

Spread the love

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭৯ জন। বুধবার দুপুরে লাগা এই আগুন দ্রুতই আট ব্লকের আবাসন প্রকল্পের চারপাশের বাঁশের কাঠামো বেয়ে ছড়িয়ে পড়ে পুরো এলাকাকে গ্রাস করে।

স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর দমকলকর্মীরা নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ফায়ার ফাইটারও। আট ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংস্কার কাজ চলায় ভবনের চারপাশে থাকা বাঁশের মাচা আগুন ছড়িয়ে পড়ার গতি কয়েকগুণ বাড়িয়েছে। হাসপাতালের আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করেছেন।

চার হাজারের বেশি বাসিন্দার থাকার কথা থাকলেও সংস্কারের কারণে প্রকৃত সংখ্যা নিশ্চিত নয়। ঘটনাটিকে লেভেল-ফাইভ ক্যাটাগরিতে শ্রেণিভুক্ত করা হয়েছে—যা অগ্নিকাণ্ডের সর্বোচ্চ মাত্রা। নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। আগুনের কারণ এখনো জানা যায়নি, আর প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

বিডি-প্রতিদিন/সুজন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গত তিন নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি, জানালেন প্রেস সচিব

শ্রমশক্তি রফতানিতে দালাল চক্রই প্রধান বাধা: প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ প্রধানমন্ত্রী তারেক রহমানের

একনেকে দীর্ঘ প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

কাল প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেবে ৪ সংস্কার কমিশন

প্রথমবারের মতো নারী পেল অস্ট্রেলিয়ার সেনাপ্রধানের দায়িত্ব

স্থবির দেশীয় বাণিজ্য, বন্দরগুলোতে তীব্র অচলাবস্থা

মুসলমানদের পক্ষে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন সম্ভব নয়

চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

প্রয়োজনে আগামী মাসে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করবে