সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাবি অধ্যাপক ড. এরশাদ হালিম সাময়িকভাবে বরখাস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে বিভাগের ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিযোগ পর্যালোচনা করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করা হয়েছে কমিটির। সদস্য হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, অভিযুক্ত অধ্যাপকের একজন প্রতিনিধি এবং ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত), যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক এরশাদ হালিমকে ১৪ নভেম্বর রাতে রাজধানীর শেওড়া পাড়ায় নিজ বাসা থেকে মিরপুর মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে এবং পরদিন তাকে আদালতে পাঠানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রসায়ন বিভাগের কয়েকজন ছাত্রের ওপর অধ্যাপকের যৌন নির্যাতনের অভিযোগ ভাইরাল হয়। অভিযোগে বলা হয়, পরীক্ষাসংক্রান্ত অজুহাতে তিনি শিক্ষার্থীদের বাসায় ডেকে নিয়ে শারীরিক স্পর্শ ও অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন, এমনকি দরজা-জানালা বন্ধ করে রুমের আলো নিভিয়েও অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার চেষ্টা করতেন।

রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) সংবাদ সম্মেলন করে অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরে অধ্যাপক এরশাদ হালিমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

সর্বশেষ - অপরাধ