বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় নির্বাচনের দিনই গণভোট: জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটও আয়োজন করা হবে।”

ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব— হত্যাকাণ্ডের বিচার, সংস্কার সম্পন্ন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শিগগিরই জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রথম রায় দিতে যাচ্ছে, এবং গুমসহ অন্যান্য অপরাধের বিচারকাজও চলছে।

সংস্কারের অগ্রগতি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা, আর্থিক খাতের স্বচ্ছতা, ডিজিটালাইজেশন ও দুর্নীতি প্রতিরোধে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। এসব ভবিষ্যৎ সরকারের জন্য সুশাসনের ভিত্তি তৈরি করবে।”

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে জুলাই সনদে সংবিধান বিষয়ক ৩০টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য গড়ে উঠেছে। সেই সনদের আলোকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করা হয়েছে, যা গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “সংবিধান সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনের দিনই। এতে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: ঘোষণা প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন’

দলীয় সহযোদ্ধাদের আবেগঘন বার্তায় বিদায় জানালেন মির্জা ফখরুল

সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল-ত্রুটি ধরিয়ে দিন

শাহজালালে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপির দুঃখ প্রকাশ

ইরানে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’: জাতিসংঘের বিশেষজ্ঞদের নিন্দা