বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ দ্বিপাক্ষিক সফরের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, উপযুক্ত সময় ও অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হবে। পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ এবং দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও সুবিধার বিষয় বিবেচনায় নিয়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) আগে সফরটি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সফর নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে—এমন ধারণাও নাকচ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শুধু তারিখ নির্ধারণ না হওয়াকে আলোচনার অগ্রগতি থেমে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই। দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

সম্প্রতি নয়াদিল্লি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত লেগেছে। এ বিষয়ে ঢাকা তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে। এখন দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে।

এদিকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের কথা থাকায় গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সেমিনার বাতিলের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দিল্লি পুলিশ অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেয়নি।

হুমায়ুন কবির এটিকে ভারতের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশই প্রত্যাশা করে যে কোনো দেশ অন্য দেশের সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় বা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ যেমন ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে ভারতীয় ভূখণ্ডে আশ্রয় না দেওয়ার প্রত্যাশা করে ঢাকা। তাঁর মতে, ২৯ আগস্টের অনুষ্ঠান বাতিলের মতো পদক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ এসব উড়োজাহাজ কিনছে না। দেশের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের এয়ারক্রাফট বহরের সক্ষমতা বাড়ানো জরুরি। তা না হলে নতুন আন্তর্জাতিক রুট চালু করা সম্ভব হবে না এবং ব্যবসার সুযোগও হারাতে হবে। এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের রাজস্ব ও যাত্রীসংখ্যা বাড়াতে হলে দীর্ঘমেয়াদে নতুন উড়োজাহাজ কেনার প্রয়োজন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে

পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি রেড অ্যালার্ট

বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত কয়েকটি বিমানঘাঁটি চালু করছে ভারত

যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের রায় আজ

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

অন্ধ্রপ্রদেশে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত

জবি প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ: তদন্তে ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

ডিসেম্বরে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ