রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বুধবার থেকেই তারা দায়িত্ব পালন শুরু করেছেন।
এদিকে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজনদের তল্লাশি চলছে এবং নাশকতার চেষ্টায় কয়েকজনকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ১৩ নভেম্বর ঘিরে বিমানবন্দর, রেলস্টেশন, মেট্রোরেল রুট ও টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



















