বুধবার , ১২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

“লকডাউন নয়, সব দোকান খোলা থাকবে”— ঘোষণা দোকান মালিক সমিতির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচি উপেক্ষা করে দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি

বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ঢাকা ও সারাদেশের দোকান-মালিকদের স্বার্থ বিবেচনায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দোকান ও শপিংমল যথারীতি খোলা থাকবে। এ বিষয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ দল হিসেবে কার্যক্রম চালাতে পারছে না। দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

তবে মাঠপর্যায়ে এ কর্মসূচিতে কোনো উল্লেখযোগ্য সাড়া মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নাশকতা রোধে সারাদেশে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লোকসানে ডুবছে রেলওয়ে, নেই সংস্কারের উদ্যোগ

পে স্কেল বাস্তবায়নে নতুন গতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

বিজয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশদের শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছেলেকে আটকের জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

চীন-রাশিয়া-উ. কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

হরমুজে উত্তেজনার জেরে ইরানে রাতভর মার্কিন হামলা

ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াতসহ ১০ দল

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী