বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চীন-রাশিয়া-উ. কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে উষ্ণ শুভেচ্ছা, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে একসঙ্গে ষড়যন্ত্র করছেন।”

ট্রাম্পের এই মন্তব্য আসে বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন একই মঞ্চে উপস্থিত হন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই কুচকাওয়াজের মাধ্যমে চীন বিশ্বকে জানাতে চাইছে যে তারা সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামতে প্রস্তুত।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, সিএনবিসি

সর্বশেষ - অপরাধ