মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাইবান্ধায় প্রাইভেটকারসহ চোরচক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

Spread the love

গাইবান্ধায় প্রাইভেটকারসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার, মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকার পুরাতন জেলখানা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—বগুড়ার কালাই উপজেলার ঘনপাড়া গ্রামের মতিউর রহমান (৩৫), ময়মনসিংহের নান্দাইল উপজেলার খইদা গ্রামের ফারুক মিয়া (৩৫) এবং শেরপুরের হোসেনপুর উপজেলার বিলাতিপুর গ্রামের রাজু মিয়া (২৮)

পুলিশ জানায়, গত আগস্ট মাসে সদর উপজেলার পুলবন্দি এলাকার পিয়াদা পাড়ার অটোচালক রাজু মিয়ার ইজিবাইক চোরচক্র ছিনিয়ে নেয়। সিসি ফুটেজে দেখা যায়, চোরচক্রের এক সদস্য প্রাইভেটকারে চড়ে দ্রুত পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী রাজু মিয়া গোল চত্বর এলাকায় প্রাইভেটকারটির নম্বর দেখে শনাক্ত করেন এবং স্থানীয়দের সহায়তায় গাড়িসহ চোরদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতার হট্টগোল সৃষ্টি হলে সদর থানার টহল টিম তাদের আটক করে থানায় নিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত