মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘গণভোট ও জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়’ — ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জুলাই সনদ যারা মানবে না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে জামায়াতসহ সমমনা ৮ দলের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, “গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের মতের প্রতিফলন। বিজয় হবে জনগণের, কোনো একক দলের নয়।” তিনি আরও বলেন, জনগণের দাবিকে শক্তিশালী করতে আন্দোলন অব্যাহত থাকবে এবং খুব শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, “যারা সংবিধানে গণভোট নেই বলছেন, তারা হাসিনার ভাষায় কথা বলছেন।” তারা দাবি করেন, স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে।

নেতারা আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না; গণভোট ছাড়া কিছুই মেনে নেওয়া হবে না।”

দুপুর ২টা থেকে শুরু হওয়া এই সমাবেশে পাঁচ দফা দাবির মধ্যে ছিল— জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে অংশ নেয়া দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালীতে জাহাজ সরাতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা ট্রাম্পের

‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে পুতিনের সঙ্গে সাক্ষাতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

৩৫ মিনিট উড্ডয়নের পর বারামতিতে বিধ্বস্ত অজিত পাওয়ারের বিমান

দেশে স্বর্ণের দামে বড় পতন

সব প্রতিবন্ধীকে সরকারি সেবার জন্য নিবন্ধনে আনার উদ্যোগ

রংপুরে জ্বালানি তেলের লাইনে দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

মালয়েশিয়ায় অভিযানে ৯৪ অবৈধ অভিবাসী আটক

তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, দুইজন আটক

দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত, নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টার

খালেদা জিয়ার বিদায়ে সপ্তাহব্যাপী শোক পালন করবে বিএনপি