আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে।
সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্যান্য নেতাদের উপস্থিতিতে দলীয় প্রার্থীর প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২৩৭ আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন উপভোগ করতে যাচ্ছি। যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দল প্রার্থী ঘোষণা করবে, সেগুলো সমন্বয় করা হবে।”
মির্জা ফখরুল আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এবং তিনি নিজে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



















