শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ঘিরে মতবিরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

আগামী বছর জাতিসংঘের ১০ম মহাসচিব নির্বাচিত হবেন, যার মেয়াদ শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।

প্রচলিত নিয়ম অনুযায়ী এবার মহাসচিব হওয়ার পালা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের। তবে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে—প্রার্থীরা বিশ্বের সব অঞ্চল থেকেই বিবেচিত হবেন। এতে ক্ষোভ প্রকাশ করেছে লাতিন আমেরিকার দেশগুলো।

জাতিসংঘে মার্কিন উপ-রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, “এই নির্বাচন সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত।”
অন্যদিকে পানামার প্রতিনিধি রিকাডো মস্কোসো বলেন, “লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের নেতৃত্বের অভিজ্ঞতাকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।”

জাতিসংঘ সনদ অনুযায়ী, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে মনোনয়ন আহ্বান করার পর।

রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, “আঞ্চলিক রোটেশন ঐতিহ্য, নিয়ম নয়।” তিনি যোগ করেন, “যোগ্যতার ভিত্তিতে একজন নারী মহাসচিব হলে ভালো হয়।”

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা লাসেন বলেন, “৮০ বছর পর সময় এসেছে একজন নারীকে জাতিসংঘের নেতৃত্বে দেখার।”

ইতোমধ্যে চিলি তাদের সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেটকে এবং কোস্টারিকা সাবেক উপ-রাষ্ট্রপতি রেবেকা গ্রিনস্প্যানকে প্রার্থী হিসেবে মনোনয়নের পরিকল্পনা করেছে। সূত্র: রয়টার্স

সর্বশেষ - অপরাধ