শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে: রুমিন ফারহানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াত ইসলামী শুরু থেকেই নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করার চেষ্টা করছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি বলেন, “ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্ন কক্ষে পিআর এজেন্ডা ছিল না। জামায়াত যখন দেখলো ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখন তারা এই আলোচনায় নিম্ন কক্ষে পিআর অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে। তাদের বক্তব্য, না হলে ভোটে যাব না।”

রুমিন ফারহানা মন্তব্য করেন, “জামায়াতের এই ব্ল্যাকমেইলিং—নির্বাচন বর্জন করে নিজের স্বার্থ হাসিল—সার্বিক রাজনৈতিক প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করছে। তারা শুরু থেকেই এমন চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশে এর আগে তিনটি গণভোট হয়েছে, যেখানে ভোটারদের শুধু হ্যাঁ বা না উত্তর দেওয়ার সুযোগ ছিল। জুলাই সনদের ৮৪টি ধারার মধ্যে বিএনপি ও জামায়াতের বিভিন্ন ধারায় নোট অব ডিসেন্ট রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সরকার কি ১১ কোটি ভোটারকে যথেষ্ট তথ্য দিয়েছে যাতে তারা নোট অব ডিসেন্টসহ ৮৪টি ধারার বিষয় বুঝে-শুনে ভোট দিতে পারে? এই পরিস্থিতিতেই বিএনপি এডজাস্টমেন্টে আসার চেষ্টা করছে, যাতে নোট অব ডিসেন্ট থাকা ধারাগুলো গণভোটে অন্তর্ভুক্ত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ড. মুহাম্মদ ইউনূস মার্চে জাপান সফরে যাচ্ছেন

সংসদ অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার জোরালো নির্দেশ স্পিকারের

সরকার সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

আইনের শাসন নিশ্চিত করুন, ইসি পাশে থাকবে : মাঠ প্রশাসনকে সিইসি

৭ জানুয়ারি, যেদিন থেকে ক্রিকেটবিশ্বে ‘বাংলাদেশ’ নাম উন্মোচিত হয়

বিদেশি পর্যটক বাড়াতে থাইল্যান্ডে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট

ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়িয়ে পড়লে পরিণতি ভয়াবহ হবে

পশ্চিমবঙ্গের পর এবার পশু জবাই-ঈদের নামাজ নিয়ে আরেক প্রদেশে কড়াকড়ি