সোমবার , ২০ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হত্যাচেষ্টা মামলায় নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি গ্রেফতার দেখিয়েছে আদালত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ণ

Spread the love

বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম জি.এম. ফারহান ইশতিয়াক তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান গত রবিবার গ্রেফতার দেখানোর আবেদন করেন। সোমবার আসামিদের উপস্থিতিতে আদালত শুনানি শেষে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় সরকার পতনের আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। এতে দুর্জয় নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে দুই চোখের দৃষ্টি হারান ও গুরুতর আহত হন। পরে তিনি বেঁচে যান এবং ২০ নভেম্বর শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে ১৭ আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে ডিবি পুলিশ গ্রেফতার করে এবং যাত্রাবাড়ী হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয়।
২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ এবং পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এবার বাবা-ছেলেকে জুলাই আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ায় হিউম্যান রাইটস ওয়াচকে “অবাঞ্ছিত সংস্থা” ঘোষণা

সৌদিতে পৌঁছেছেন ৫৩ হাজার হজযাত্রী

৩৭টি বাসা ও ৫০টি গাড়ি প্রস্তুত; আগামীকাল শপথ নিচ্ছেন তারেক রহমান

সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা: ইসি সানাউল্লাহ

৫% বাড়িভাড়া প্রত্যাখ্যান, খালি প্লেটে ভুখামিছিল শিক্ষকদের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ও স্বাস্থ্য খাতের নতুন পরিকল্পনা ঘোষণা

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক

প্রক্রিয়া চলছে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ কমেছে