বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান।

৭১ বছর বয়সী অধ্যাপক তোফায়েল আহমেদ মঙ্গলবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রে রিং পরানোর সময় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে লাইফ সাপোর্টে নেওয়া হলেও রাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তোফায়েল আহমেদ ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। তিনি স্ত্রী, এক মেয়ে, জামাতা ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার দাফন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার নিজ গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে পারিবারিক কবরস্থানে।

সূত্র: বাসস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন, বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা

হাসিনা-রেহানার দুর্নীতির ৩ মামলায় নতুন পাঁচ সাক্ষীর জবানবন্দি

শি জিনপিংয়ের চার দফা শান্তিকামী প্রস্তাবে ইরানের সমর্থন

গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগ ইতালির প্রধানমন্ত্রী বিরুদ্ধে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারত থেকে ২ দশমিক ৩ টন কাঁদুনে গ্যাস আমদানি

সখীপুরে বাড়ি থেকে মা–মেয়ের লাশ উদ্ধার

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন: আইন উপদেষ্টা

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ক্যাথরিন কনলি