বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনের আগে জনপ্রশাসন সচিবের চেয়ারে বসতে চাচ্ছেন না কেউ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও ১৫ দিনের বেশি সময় ধরে শূন্য পড়ে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পদ—যা দেশের ইতিহাসে নজিরবিহীন। পূর্ণ সচিব না থাকায় প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।

সদ্যবিদায়ী সচিব ড. মো. মোখলেস উর রহমানকে ২১ সেপ্টেম্বর সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে রুটিন দায়িত্বে কাজ করছেন ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান

প্রশাসনের কর্মকর্তাদের দাবি, নির্বাচন ঘনিয়ে আসায় জনপ্রশাসন সচিবের পদ এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচনকেন্দ্রিক চাপ, বদলি-বাণিজ্য ও সম্ভাব্য বিতর্কের আশঙ্কায় কেউ এই পদে আসতে চাচ্ছেন না।

সূত্র জানায়, সরকারের বিবেচনায় থাকা সিনিয়র সচিবরা—এ এস এম সালেহ আহমেদ, মো. এহছানুল হক, ড. নাসিমুল গনি ও আখতার আহমেদ—সবাই অনাগ্রহ প্রকাশ করেছেন।

একজন দায়িত্বশীল সচিব বলেন, “ভোটের সময় জনপ্রশাসন সচিবের ওএসডি হওয়ার ঝুঁকি থাকে শতভাগ। এ ছাড়া রাজনৈতিক চাপ ও দুর্নামের আশঙ্কায় অনেকেই পিছু হটছেন।”

এদিকে কয়েকটি রাজনৈতিক দলও নিজেদের পছন্দের কর্মকর্তাকে এ পদে বসাতে তদবির চালাচ্ছে বলে জানা গেছে। আলোচনা রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বা যুব ও ক্রীড়া সচিব মাহবুব আলমকে দায়িত্ব দেওয়া হতে পারে।

সূত্রগুলো বলছে, এই সপ্তাহের মধ্যেই পদটি পূরণ হতে পারে।

সর্বশেষ - অপরাধ