বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিয়ুয়ানকে লালগালিচা সংবর্ধনা জানান ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে বিমানবন্দরে গিয়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানানো তুলনামূলকভাবে বিরল। শি জিনপিংয়ের ক্ষেত্রে ট্রাম্পের এই উপস্থিতি দুই দেশের সম্পর্কের গুরুত্বের বিষয়টি সামনে এনেছে। শি ও ট্রাম্পের করমর্দনের পর সামরিক ব্যান্ডের সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিক সামরিক অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। দুটি বি-১ বোমারু বিমানের ফ্লাইওভারও ছিল অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ।

২৩ থেকে ২৫ সেপ্টেম্বরের এই সফরে দুই নেতার আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান, ইরান ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাওয়ার কথা রয়েছে।

সফরের শুরুতেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতির কথা জানান মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই দেশ বিদ্যমান বাণিজ্য যুদ্ধবিরতি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। এর ফলে বৃহত্তর একটি অর্থনৈতিক সমঝোতা নিয়ে আলোচনার জন্য দুই দেশ অতিরিক্ত সময় পাবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে শি জিনপিংকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর পর ট্রাম্প ও শির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পরে চীনা প্রতিনিধিদলের সম্মানে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে মার্কিন রাজনীতিকদের পাশাপাশি প্রযুক্তি ও ব্যবসা খাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতির কথা রয়েছে।

সফরের শেষ দিনে শুক্রবার শি জিনপিং ও পেং লিয়ুয়ানের সঙ্গে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের চা বৈঠক এবং ন্যাশনাল আর্কাইভস পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এরপরই শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার পাশাপাশি তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতপার্থক্যের মধ্যেই শি জিনপিংয়ের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। চার বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে শির এই সফর ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের বর্তমান গতিপথ নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান ঃ ওয়াকার-উজ-জামান

ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ

বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী

বিশ্ববাজারে শেয়ারদর কমেছে, তেলের দাম ছাড়াল ১০৪ ডলার

আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

অ্যালেনবি ক্রসিংয়ে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত

টাইগারদের দুর্দান্ত বোলিং, ১০৩ রানে অলআউট ডাচরা

নদী রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর