সোমবার , ৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভালুকায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ

Spread the love

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোফাখ্খারুল আলম (৪৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। তিনি ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি ছিলেন।

রবিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মোফাখ্খারুল আলম অটোরিকশায় করে ইউটার্ন নিচ্ছিলেন, তখন দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ভালুকা থানা পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, পল্লবী থানার এএসআই আহত

ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা

ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

রোজায় সংকট ঠেকাতে আসবে পৌনে ৩ কোটি লিটার সয়াবিন

পদ্মা সেতুর তীর রক্ষা বাঁধ সহ শতাধিক স্থাপনা বিলীন

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা

জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক শুরু

গণতন্ত্রের মশাল হাতে আজীবন লড়েছেন খালেদা জিয়া: আমীর খসরু

ফেব্রুয়ারিতেই ভোট, ঠেকানোর শক্তি নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব