শনিবার , ৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসরায়েল-সম্পৃক্ত ছয় সন্ত্রাসীর ফাঁসি দিল ইরান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ণ

Spread the love

ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত থাকার অভিযোগে ছয়জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
শনিবার সকালে দেশটির খুজেস্তান প্রদেশে এই ফাঁসি কার্যকর হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ইহুদিবাদী শাসনের সঙ্গে সম্পৃক্ত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন। তারা ইরানের চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কিছু সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররামশাহরে একটি বোমা হামলার ঘটনাও রয়েছে, যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে, একই সময়ে ইরান সরকার গুপ্তচরবৃত্তি ও অসামরিক ড্রোন ব্যবহারের বিরুদ্ধে দুটি নতুন আইন কার্যকর করেছে। গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, এই আইনগুলো এখন থেকে আইনের পূর্ণ বলবৎ ক্ষমতা পাবে।

নতুন গুপ্তচরবৃত্তি আইনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা বা স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত বা ইহুদিবাদী শাসন ও শত্রু রাষ্ট্রের সহযোগীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তি দেওয়া হবে।

অন্যদিকে, ড্রোন নিয়ন্ত্রণ আইনটি অসামরিক ড্রোন ব্যবহারের জন্য নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকির কাঠামো তৈরি করেছে বলে জানায় মেহের নিউজ ও রয়টার্স।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনী স্বচ্ছতা প্রয়োজন সুষ্ঠু ভোটের জন্য: বদিউল আলম

ইরান-বাণিজ্য: ভারতীয় সংস্থা ও নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ

কুয়েত ও জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যয়: আত্মবিশ্বাসে ভরপুর হামজা চৌধুরী

মার্কিন-ইরান সামরিক সংঘাত চরমে: হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ট্রাম্পের

সুদানে শহীদ ৬ সেনার মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে

বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির, কী সংকটে ভারত

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে অন্তর্বর্তী সরকার আন্তরিক

চিফ প্রসিকিউটর: পলাতক আসামিদের দেশে ফিরানো প্রক্রিয়া তৎপর

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা নয়, ডিসেম্বরেই নির্বাচন চাই: তারেক রহমান