বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

Spread the love

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, তবে ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, কিছু গণমাধ্যম ভুলভাবে ঘূর্ণিঝড় সৃষ্টির খবর প্রকাশ করেছে। প্রকৃতপক্ষে এ গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই।

অধিদফতর জানায়, আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা-চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ