শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভুটান-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগে নতুন দ্বার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের সংযোগে আগ্রহ প্রকাশ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন।

তোবগে জানান, ভুটানের ‘গেলেপু মাইন্ডফুলনেস সিটি’কে কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করলে দুই দেশ ব্যাপকভাবে উপকৃত হবে। তিনি জলবিদ্যুৎ, ওষুধ শিল্প এবং ফাইবার অপটিক সংযোগে বাংলাদেশের সহযোগিতাও কামনা করেন।

অধ্যাপক ইউনূস বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, উন্নত যোগাযোগ ও বিনিয়োগ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে। দুই নেতা রোহিঙ্গা সংকট ও ধর্মীয় পর্যটন প্রসার সম্পর্কেও আলোচনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত