বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ণ

Spread the love

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তাবটি যৌথভাবে উত্থাপন করে, আর ১০৫টি দেশ এতে পৃষ্ঠপোষকতা করে।

প্রস্তাবে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের লক্ষ্য করে নিপীড়ন, মানবিক সহায়তায় বাধা এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে তাদের অনবরত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ প্রতিনিধি জানায়, আন্তর্জাতিক সমর্থনের জন্য কৃতজ্ঞ হলেও গত আট বছরে রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা হতাশ। ১৩ লাখ রোহিঙ্গার দায়ভার আর বহন করা সম্ভব নয় উল্লেখ করে জরুরি ভিত্তিতে প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত