শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রম সংস্কারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত নৈশভোজে শ্রম আইন, শ্রমিক অধিকার ও চলমান সংস্কার উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সংলাপে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সভায় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতিসংঘ কর্মকর্তাসহ আইএলও মহাপরিচালক অংশ নেন। আলোচনায় শ্রম সংস্কারের গুরুত্ব, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রাজনৈতিক নেতাদের বক্তব্যে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব ও শ্রম সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শিল্পকে অর্থনীতির মূলভিত্তি আখ্যা দিয়ে সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। জামায়াতে ইসলামীর ডা. সৈয়দ তাহের শ্রম অভিজ্ঞতার আলোকে প্রতিযোগিতামূলক শিল্প গড়ার ওপর গুরুত্বারোপ করেন। এনসিপি নেতা ডা. তাসনিম জারা রানা প্লাজা দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে নিরাপদ শ্রমচর্চার প্রয়োজনীয়তা স্মরণ করান।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার অর্থবহ ও টেকসই শ্রম সংস্কার কার্যকর করতে অঙ্গীকারবদ্ধ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সাথে সম্পাদক পরিষদের নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক

তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন

ইরান-ইসরায়েল সংঘাত: বিভেদ সৃষ্টিতে আমেরিকা-ইসরায়েল তৎপর

ন্যাম বৈঠকে যোগ দিতে উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ডিএসসিসি: ইশরাকের দায়িত্বের দাবিতে ৭ম দিনের মতো বিক্ষোভ-অবরোধ

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

১২ বিচারপতিকে ছুটিতে পাঠালেন প্রধান বিচারপতি : চায়ের দাওয়াত দিয়ে

নিজ কেন্দ্রে ৫ ভোটে হারলেন ডা. শফিকুর রহমান

দিল্লিকে নোট ভারবাল পাঠিয়ে হাসিনা–কামালকে ফেরত আনার উদ্যোগ

হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের