রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামানোর দাবি, নোবেল চান ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বজুড়ে অন্তত সাতটি যুদ্ধ তিনি থামিয়েছেন। এর মধ্যে ভারত-পাকিস্তানের সংঘাতও রয়েছে, যা নাকি তিনি বাণিজ্যের মাধ্যমে সমাধান করেছেন। এ কারণে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, শুধু একটি নয়, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য আলাদা আলাদা নোবেল দেওয়া উচিত তাকে। তিনি জানান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরাইল-ইরান, মিসর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর যুদ্ধ থামানোর কৃতিত্বও তার।

ট্রাম্প আরও বলেন, ভারত-পাকিস্তানকে তিনি সতর্ক করেছিলেন— যুদ্ধ চালালে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এর পরেই তারা থেমে যায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকায় বিষয়টি সহজ হবে ভেবেছিলেন। তবে যুদ্ধ থামানো কঠিন হয়ে পড়েছে। যদিও একদিন না একদিন এ যুদ্ধও শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

সূত্র: এনডিটিভি, দ্য প্রিন্ট

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সালমান খানের অনুরাগী গ্রেফতার, অস্ত্র আইনে কঠোর ব্যবস্থা পুলিশের

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জ্বালানি তেলের দাম আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা শেখ হাসিনার

বিদেশি পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক

ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনার ঘটনায় বিবিসির ক্ষমা

অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ

বার্ষিক পরীক্ষা সম্পন্নে প্রাইমারির শীতকালীন ছুটি বাতিল