শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাকসু নির্বাচন: ফল ঘোষণা শুরু, ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

Spread the love

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন।

শনিবার বিকেল সোয়া ৫টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্স সিনেট ভবনে এনে শুরু হয় প্রায় ৪০ ঘণ্টাব্যাপী ভোট গণনা।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এবারের নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তবে ভোটগ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ মোট পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়

বর্জনকারী প্যানেলগুলোর মধ্যে রয়েছে:

  • প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’
  • স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’
  • ছাত্র ফ্রন্টের বিভাজিত অংশ এবং
  • কয়েকজন স্বতন্ত্র প্রার্থী

ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

জুমার নামাজ না পড়লে মালয়েশিয়ায় কারাদণ্ড বা জরিমানা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ

শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির

দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

প্রধানমন্ত্রী চীন বা ভারত সফরে যেতে পারেন জুনে

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ যুবক: মানব পাচারচক্রের বিরুদ্ধে পদক্ষেপ শুরু

জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাচ্ছে সেনাবাহিনী, জানালেন উপাচার্য