বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল প্রার্থীদের

প্রতিবেদক
Sawkat Shihan
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

Spread the love

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান এ ঘোষণা দেন। এ সময় জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখীসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল প্রার্থীরা অভিযোগ করেন, তাজউদ্দীন হলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, ভোটার তালিকায় ছবি না থাকায় জালিয়াতির সুযোগ তৈরি হয়েছে, একাধিক হলে মব তৈরি করে ভীতি সৃষ্টি করা হয়েছে। তারা দাবি করেন, জামায়াতপন্থী প্রতিষ্ঠানের সরবরাহকৃত ওএমআর মেশিন ও ব্যালট ব্যবহার করে কারচুপি হচ্ছে।

তানজিলা হোসেন বৈশাখী অভিযোগ করে বলেন, মেয়েদের হলে একই শিক্ষার্থী বারবার ভোট দিয়েছে, শিবিরপন্থী সাংবাদিকরা প্রার্থীদের সঙ্গে অসদাচরণ করেছে। তার মতে, এ নির্বাচন আর সুষ্ঠু নেই, বরং কারচুপি ও প্রহসনে পরিণত হয়েছে।

তাদের দাবি, শিক্ষার্থীদের প্রকৃত রায় প্রতিফলিত না হওয়ায় তারা বাধ্য হয়ে নির্বাচন বর্জন করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা

সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১১২ ফিলিস্তিনি নিহত

নৌপথে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ২৬ দফা সিদ্ধান্ত ঘোষণা

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নির্বাচন পিছিয়ে গেলে অনিশ্চিত হবে দেশের ভবিষ্যৎ: দুদু

ভারতে বসে শেখ হাসিনার মিটিং ভারতের ‘হাসিনা কার্ড’ খেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েতনাম যুদ্ধের ‘স্টাইল-কৌশল’ ব্যবহার করছে ইরান: মার্কিন বিশ্লেষক

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

সিলেটে পৃথক স্থানে গৃহবধূ ও ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার