সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মী, সমর্থক এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বাণীতে তিনি বিএনপির প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন।

তারেক রহমান বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী আদর্শে জনগণকে একত্রিত করার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন। জন্মলগ্ন থেকে এ দল বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসন গণতন্ত্রকে হত্যা করেছিল। শহীদ জিয়া দেশের মানুষকে নাগরিক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। এরপর বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

বাণীতে তিনি প্রয়াত শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় প্রাণ হারানো বিএনপির নেতা-কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, বিএনপি উদারনীতি ও বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে দেশ পরিচালনায় অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বাণিজ্যসহ সব খাতে যে উন্নয়ন বিএনপি করেছে তা দেশীয় অর্থনীতিকে শক্ত ভিত্তি দিয়েছে।

তিনি আরও বলেন, দেড় যুগের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়।

বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এখন দলের প্রধান অঙ্গীকার

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: আসিফ নজরুল

ফাঁস হওয়া ফোনালাপের দায়ে পদচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ

বাদী চেনেন না আসামিকে, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো অধ্যক্ষকে

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

শিশু রামিসা হত্যা মামলা: আজ চার্জ শুনানি

শপথ গ্রহণ করলেন জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিরা

হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

জাতিসংঘে ইউনূসের সঙ্গে রানি ম্যাথিল্ড ও গর্ডন ব্রাউনের বৈঠক