বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রতারকের জালে কোটি ডলার খুইয়ে বিস্মিত মেক্সিকান ধনকুবের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

Spread the love

মাত্র এক দিনের অনলাইন প্রতারণায় ৫.৫ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছেন মেক্সিকোর অন্যতম ধনী ব্যক্তি ও ‘গ্রুপো স্যালিনাস’-এর মালিক রিকার্ডো স্যালিনাস প্লিগো। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ তথ্য জানান।

৬৯ বছর বয়সী এই ধনকুবের জানান, প্রতারণাটি এতটাই পরিকল্পিত ছিল যে, সবকিছুই বৈধ মনে হয়েছিল। “ঘটনার পর নিজেকে একেবারে বোকা মনে হচ্ছিল,” বলেন তিনি।

ধাপে ধাপে প্রতারণা

প্রতারকচক্র নিজেদের পরিচয় দেয় ‘অ্যাস্টর ক্যাপিটাল ফান্ড’ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে। তারা দাবি করে, তারা বিখ্যাত মার্কিন অ্যাস্টর পরিবারের উত্তরসূরি এবং উচ্চপ্রোফাইল বিনিয়োগকারী। সুইস এক উপদেষ্টার মাধ্যমে পরিচয় ঘটে তাদের সঙ্গে। চক্রটি স্যালিনাসের প্রতিষ্ঠান ‘গ্রুপো ইলেকট্রা’-র শেয়ার জামানত রেখে স্বল্প সুদে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিতে রাজি হয়।

ভিডিও কল, ওয়েবসাইট, রাজকীয় সীল—সবকিছুই ছিল নিখুঁতভাবে সাজানো। এমনকি কথিত সিইও “থমাস অ্যাস্টর মেলন” একাধিকবার ইয়ট থেকে ভিডিও কলে কথা বলেন। পরে জানা যায়, এই পরিচয় ছিল সম্পূর্ণ ভুয়া। ‘থমাস’ ছিলেন জর্জিয়ার বাসিন্দা আলেক্সি স্কাচকভ, যার বিরুদ্ধে জালিয়াতি ও চুরির অভিযোগ ছিল। এর পেছনের মূল পরিকল্পনাকারী ছিলেন ইউক্রেন বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ভ্লাদিমির স্কলারভ।

শেয়ারের পতন ও বিশাল ক্ষতি

স্কলারভ চক্র স্যালিনাসের ৪০০ মিলিয়ন ডলারের শেয়ার তার অনুমতি ছাড়াই বিক্রি করে দেয়। এর ফলে ২০২৪ সালের জুলাই মাসে গ্রুপো ইলেকট্রার স্টকের মূল্য এক ধাক্কায় ৭১ শতাংশ কমে যায়। স্যালিনাসের ব্যক্তিগত সম্পদও ৫.৫ বিলিয়ন ডলার কমে যায়।

সন্দেহ দানা বাঁধে যখন স্যালিনাসের এক উপদেষ্টা শেয়ার হেফাজতের প্রমাণ চায়, কিন্তু প্রতারক প্রতিষ্ঠান সেটিকে ‘নিষিদ্ধ হস্তক্ষেপ’ বলে প্রত্যাখ্যান করে। এরপরই তারা স্যালিনাসের বিরুদ্ধে ঋণ লঙ্ঘনের অভিযোগ তোলে এবং ডিফল্ট নোটিশ পাঠায়।

বিলাসবহুল জীবন ও আন্তর্জাতিক চক্র

প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের বড় অংশ খরচ করা হয় বিলাসবহুল জীবনযাপনে। নিউইয়র্কে সেন্ট্রাল পার্কের সামনে একটি পেন্টহাউস, ভার্জিনিয়ায় প্রাসাদসদৃশ বাড়ি, ফ্রান্সে একটি ৬ মিলিয়ন ডলারের শ্যাটো, এমনকি গ্রিসের অভিজাত এলাকায় দুটি ভিলাও রয়েছে স্কলারভের দখলে।

বর্তমানে স্কলারভ গ্রিসে তার পরিবারের সঙ্গে বিলাসবহুল ইয়ট ‘এনচ্যান্টমেন্ট’-এ বসবাস করছেন। তার প্রতারণার নেটওয়ার্ক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এশিয়া ও ইউরোপজুড়ে বিস্তৃত ছিল বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদির বিদেশি চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক

রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

মোংলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের আরও এক চালান গম

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

পশ্চিমবঙ্গে গণনায় এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির দুই নেতা যমুনায়

সম্পদের তথ্য গোপনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন : বাবর

খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরান: ৪০ দিনের শোক ঘোষণা

জরিপে উঠে এসেছে, নির্বাচনে ভোটারের অংশগ্রহণ হবে ৯৩ শতাংশ